ময়মনসিংহে চিকিৎসকদের ধর্মঘট

ময়মনসিংহে চিকিৎসকদের ধর্মঘট

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪৩

জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং এতে জড়িতদের বিচার দাবিতে ময়মনসিংহে বিএমএর ডাকে চিকিৎসক ধর্মঘট চলছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর বন্ধ রেখে চিকিৎসক সমাজ ধর্মঘট কর্মসূচি শুরু করেছেন।

জেলা বিএমএর ডাকে মঙ্গলবার বিকাল থেকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার এবং অপারেশন কার্যক্রম বন্ধ রেখেছেন আন্দোলনরত চিকিৎসকরা।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া জানান, দ্রুত দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা।

এদিকে, চিকিৎসকদের ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনেরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading