নতুন বছরে সরকার বদল চান ফখরুল

নতুন বছরে সরকার বদল চান ফখরুল

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৮

ইংরেজি নতুন বছরে সরকার পরিবর্তনের প্রত্যাশায় ‘জন-ঐক্যের’ সংকল্প গ্রহণের কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘এবছর শেষ হচ্ছে। আগামী বছরে আসুন আমাদের সকলের একটাই সংকল্প হবে, শপথ হবে ঐক্য। একনায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করব জনগণের নির্বাচনের মধ্য দিয়ে। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।”

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব।

বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading