সিলেটে অফিস স্পেস কিনবে ট্রাস্ট ব্যাংক

সিলেটে অফিস স্পেস কিনবে ট্রাস্ট ব্যাংক

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সিলেটে অফিস স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি সিলেটের মদিনা মার্কেটে আখতার শপিং কমপ্লেক্সে ২ হাজার ৫৬৪ বর্গফুটের স্পেস ক্রয় করবে। এর সাথে ২০০ বর্গফুটের গাড়ি পাকিংয়ের জায়গা রয়েছে।

এই স্পেস ক্রয়ে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ ১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। নিয়ন্ত্রক সংস্থা সমূহের অনুমোদনের পর ব্যাংকটি এই জমি ক্রয় করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading