প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দিল ব্রিটেন

প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দিল ব্রিটেন

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২০

বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

বিবিসি লিখেছে, অক্সফোর্ডের টিকার অনুমোদন পাওয়ার বিষয়টি যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’, কারণ এর মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচির ব্যাপক সম্প্রসারণের সুযোগ তৈরি হল, যার লক্ষ্য হবে মানুষের জীবনকে যতটা সম্ভব স্বাভাবিকতায় ফিরিয়ে আনা।

বিবিসি আরও লিখেছে, ব্রিটেন সরকার অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ১০ কোটি ডোজ টিকা নিতে চুক্তিবদ্ধ হয়েছে, যা দিয়ে ৫ কোটি মানুষকে টিকা দেওয়া যাবে।

ব্রিটেন সরকার ডিসেম্বরের শুরুতে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেওয়ার পর সেখানে ইতোমধ্যে ছয় লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

ইতিমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই ওই টিকার প্রথম চালান দেশে পৌঁছে যাবে বলে এর আগে আশা প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading