শিশু হাসপাতালে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২৯
ঢাকা শিশু হাসপাতালে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মগতভাবে হৃদরোগে ভোগা শিশুদের অপারেশন ছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে এ আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই হস্তান্তর অনুষ্ঠিত হয়।
শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ১০ কোটি টাকার চেকটি হস্তান্তর করেন।

