গুগল দেখাবে ইনস্টাগ্রাম-টিকটকের ভিডিও

গুগল দেখাবে ইনস্টাগ্রাম-টিকটকের ভিডিও

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪৫

টিকটক, ইনস্টাগ্রামসহ অন্যান্য মাধ্যমের ছোট ছোট ভিডিও দেখাবে সার্চ জায়ান্ট গুগল। এমন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে গুগল।

বর্তমানে টিকটক ও ইনস্টাগ্রামের ভিডিও দেখতে হলে প্রতিটি প্ল্যাটফর্মে আলাদাভাবে প্রবেশ করতে হয়। কিন্তু গুগলের এই ফিচারটি চালু হলে সার্চ রেজাল্টে এক জায়গায়ই সব ভিডিও পাবেন ব্যবহারকারীরা।

টেকক্র্যাঞ্চের বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, শর্ট বা সংক্ষিপ্ত ভিডিও ক্যারোসেল (গুগলে সার্চ করার পর রেজাল্ট হিসেবে যে তালিকা আসে) প্রথম নজরে আসে এ বছরের শুরুতে। গুগল মোবাইল অ্যাপেও ফিচারটি একাধিকবার দেখা গেছে। এই ফিচার বেশ কয়েকটি প্ল্যাটফর্মের সংক্ষিপ্ত ভিডিওর তালিকা একসঙ্গে দেখায়।

জানা গেছে, শুরুতে ক্যারোসেলে ছিল ইউটিউব, টিকটকের ভারতীয় প্রতিদ্বন্দ্বী ট্রেল এবং গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম টাঙ্গির ভিডিও। কিন্তু এখন সেখানে টিকটক ও ইনস্টাগ্রামের ভিডিও যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে সার্চ ইঞ্জিন রাউন্ডট্যাবল নামের একটি প্রতিষ্ঠান।

টেকক্র্যাঞ্চ বলছে, গুগল স্টোরিজ এবং ‘শর্ট ভিডিওস’ ক্যারোসেল সম্পূর্ণ আলাদা দুটি ফিচার। গুগল স্টোরিজ চালু হয় ২০২০ সালের অক্টোবরে। এই ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সিস্টেমের গ্রাহকরাই ব্যবহার করতে পারেন। গুগল স্টোরিজ বেশ কয়েকটি ছোট ছোট ভিডিওর সমন্বয়ে তৈরি করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading