তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান!

তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান!

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:৩২

পুরোনোকে ভুলে নতুনকে স্বাগত জানাচ্ছে পুরো বিশ্ব। করোনাভাইরাসের সময়ের মধ্যেই নানান উৎসব-আয়োজনে নতুন বছর-২০২১’কে বরণ করে নিচ্ছেন সবাই।

নতুন এ বছরটিকে রাঙিয়ে রাখার দারুণ এক উপলক্ষ্য এনে দিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বছরের প্রথমদিনই ভক্ত-সমর্থকদের দিয়েছেন এক সুখবর।

তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুইটি কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading