জাপার প্রতিষ্ঠাবার্ষিকীতে সক্রিয় বিদিশা

জাপার প্রতিষ্ঠাবার্ষিকীতে সক্রিয় বিদিশা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:০৫

জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সক্রিয় রয়েছেন দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিকের মা বিদিশা। শুক্রবার (১ জানুয়ারি) তিনি ও তার ছেলে এরিকসহ কয়েকজন মিলে রংপুরে এরশাদের কবর জিয়ারত করেন। একই দিন সন্ধ্যায় রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভা করেন বিদিশা ও এরিক। সভায় এরশাদের জীবনের নানা প্রসঙ্গ তুলে ধরে কথা বলেন বক্তারা।

শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানান বিদিশা।

এরশাদের সমাধিস্থলে মায়ের সঙ্গে এরিক এরশাদএর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতেও কেক কেটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড। ওই অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, বিদিশা সিদ্দিক,এরিক এরশাদসহ অনেকে ছিলেন। কেক কাটার পর পার্টির প্রয়াত চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে প্রেসিডেন্ট পার্কে আলোকসজ্জা করা হয়েছে বলে জানান বিদিশা।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেন এরশাদ। ১৯৮৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার একটি হাসপাতালে মারা যান এরশাদ। সূত্র- বাংলা ট্রিবিউন

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading