বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:০৫

নরসিংদীর বেলাব উপজেলার জংগুয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।

শুক্রবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading