বেক্সিট মেনে নিতে পারছেন না ব্রিটিস প্রধানমন্ত্রীর বাবা
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:৪০
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন। ইউরোপীয় ইউনিয়নের সমর্থক। তাই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ইংল্যান্ডের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়া মেনে নিতে পারছেন না। ইংল্যান্ডে আর থাকবেন না ঠিক করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য ফ্রান্সের নাগরিকত্ব চান তিনি। খোদ প্রধানমন্ত্রী তথা পুত্র কে শুনিয়ে বলেছেন, অবিলম্বে ইংল্যান্ড ছেড়ে দিতে চান।
স্ট্যানলি জনসন ইতিমধ্যে ফ্রান্সের নাগরিকত্ব পাওয়ার আবেদন প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন। ফ্রান্সের একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি।
স্ট্যানলি জনসন চাইছেন ইইউর সঙ্গে ব্রিটেনের সম্পর্ক অটুট রাখতে। তাই ইউরোপীয় ইউনিয়নের আরেক সদস্য রাষ্ট্র ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করতে চাইছেন ৮০ বছর বয়স্ক স্ট্যানলি। এএফপি সংবাদ সংস্থা জানাচ্ছে এই খবর।
সাক্ষাৎকারে বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন বলেন, এমন নয় যে যে একজন ব্রিটিশ নাগরিক ফরাসি হয়ে যাচ্ছেন। ফ্রান্সের সঙ্গে আমার নাড়ির টান। আমার মা ফরাসি। আমি ইইউর সঙ্গে থাকতে চাই। সে কারণেই ফ্রান্সে থাকতে ইচ্ছুক।
বিবিসি জানায়, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর বাবা স্ট্যানলি জনসন ইউরোপীয় পার্লামেন্টের একজন প্রাক্তন সদস্য। ২০১৬ সালে ব্রেক্সিট বিষয়ক গণভোটের সময় তিনি ইউ পক্ষেই ভোট দিয়েছিলেন। রিপোর্টে আরও বলা হয়েছে, ১৯৭৩ সালে ইংল্যান্ড ইইউতে যোগ দেয় ।

