ম্যারাডোনার ছবির নীচে কোকেন পাচারের চেষ্টা

ম্যারাডোনার ছবির নীচে কোকেন পাচারের চেষ্টা

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৪৫

ইস্তানবুল বিমানবন্দরে ধরা পড়ল ২.৬৫ কেজি কোকেন। সদ্য প্রয়াত দিয়াগো ম্যারাডোনার ১২টি ছবির নীচে লুকিয়ে কোকেন পাচার করার চেষ্টা করে বিমানবন্দর কর্মীরা।

বুধবার (৩০ ডিসেম্বর,২০২০) ৭২ বছরের এক বৃদ্ধ জার্মান ইস্তানবুল আসেন কলোম্বিয়া থেকে। তার সঙ্গে ছিল ম্যারাডোনার ১২টি ছবি। সেই ছবির মধ্যে করেই তিনি কোকেন পাচার করার চেষ্টা করছিলেন। জার্মান ব্যক্তির জিনিসপত্রে সন্দেহজনক কিছু ধরা পড়ে বিমানবন্দরের এক্স রে মেশিনে। এর পরেই পুলিশ কুকুররা সতর্ক করে বিমানকর্মীদের।

ছবি থেকে কোকেন উদ্ধার করার দৃশ্য ভিডিয়ো তুলে রাখা হয়। সেখানেই দেখা যায় মারাদোনার ছবি ভিতরে ফয়েল মোড়া কোকেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading