আসিফের বিরুদ্ধে মামলা করেছেন ন্যানসি

আসিফের বিরুদ্ধে মামলা করেছেন ন্যানসি

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:০৫

সংগীতশিল্পী আসিফের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আরেক সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। আসিফের বাড়িতে আদালতের সমন এসেছে। তিনি জানতে পারেন, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মামলার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই।

আসিফ আকবর বলেন, ‘মামলার বিষয়ে ডিটেইলস কিছুই জানি না। শুনেছি মামলা ন্যানসি করেছেন। সবকিছু হাতে পেলে আইনিভাবে মোকাবিলা করব, কারণ বরাবরই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপাতত এর বেশি কিছুই বলতে চাই না।’

মামলার বিষয়টি নিয়ে আসিফ আকবর ফেসবুকে লেখেন, ‘বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি, তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। এতটুকু জানি, ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের জাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভুক্তভোগী, তবে জয় নিশ্চিত ইনশা আল্লাহ।’

আসিফ আরও লেখেন, ‘যতই লুকিয়ে বেড়াই, ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনো রকম অপরাধ প্রমাণ করার কিছু আছে, তা আপাতদৃষ্টিতে দেখি না। কোর্টকাচারি লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারও বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নেই। সে ক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানি সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে, এগুলো আসিফের সঙ্গে যায় না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading