মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:১৫

আয়েশা খানমের মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারালো বলে পৃথক শোক বার্তায় জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২ জানুয়ারি) বিশিষ্ট নারী নেত্রী, মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে শোক বার্তায় এসব কথা বলেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি বলেন, ‘নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আয়েশা খানম ছিলেন একজন সাহসী যোদ্ধা। দেশ নারীর ক্ষমতায়নে তিনি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।’

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এই নারী নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারালো।’ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, শনিবার (২ জানুয়ারি) ভোরে মারা গেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আয়েশা খানম বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading