মু্ম্বাইয়ে হামলাকারী লকভি পকিস্তানে গ্রেফতার

মু্ম্বাইয়ে হামলাকারী  লকভি পকিস্তানে গ্রেফতার

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৮:৫০

মু্ম্বাই হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী জাকিউর রহমান লকভিকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে। ইন্ডিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে গ্রেফতার করেছে পাক পাঞ্জাবের কাউন্টার টেরর ডিপার্টমেন্ট।

মু্ম্বাইয়ে ২৬/১১ হামলার পর লকভির নাম শিরোনামে উঠে আসে। তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দেয় ইন্ডিয়া।

গরিবদের চিকিৎসার কথা বলে টাকা সংগ্রহ করত লকভি। পরে সেই টাকা জঙ্গি কার্যকলাপের কাজে লাগানো হতো বলে অভিযোগ তার বিরুদ্ধে।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গত কয়েক বছর ধরে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ থেকে শুরু করে মগজধোলাইয়ের সবরকম কাজ করত লকভি।

পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে গরিব যুবকদের টার্গেট করা হয়। টাকার লোভ দেখিয়ে ও ধর্মের নামে ভুল বুঝিয়ে তাদের মগজধোলাই করে আনা হয়।

জানা যায়, মু্ম্বাই হামলায় ধৃত কাসবও তারই নিয়োগ দেওয়া। হামলার আগে কাসবের পরিবারকে মোটা টাকা দিয়েছিল লকভি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading