মার্কিন রণতরী সাবমেরিনের মতো তলিয়ে যাবে: ইরান
উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:১৮
যেকোনো ধরনের ভুল করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর অন্যতম সামরিক উপদেষ্টা ও আইআরজিসি’র সাবেক কমান্ডার ইয়াহিয়া রহিম সাফাভি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেন, দেশটি প্রয়োজনে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতারীতে এমনভাবে হামলা চালাবে যাতে এগুলো সাবমেরিনের মতো পানির নীচে তলিয়ে যাবে।
তিনি বলেন, “মার্কিন বিমানবাহী রণতরীকে কয়েক ঘণ্টার মধ্যে সাবমেরিনে পরিণত করে দেয়ার ক্ষমতা ইরানের রয়েছে।” তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার আর যে কয়েকদিন আছে তাতে সে ধরনের কোনো ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
জেনারেল সাফাভি বলেন, “আমরা কখনো আগে যুদ্ধ শুরু করব না, কিন্তু কেউ যদি আমাদের ওপর হামলা চালায় তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে তার মোকাবিলা করব।”

