ময়মনসিংহে বাসচাপায় ৬ জন নিহত

ময়মনসিংহে বাসচাপায় ৬ জন নিহত

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:১১

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে তিন পুরুষ, তিন নারী রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখি নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ছয়জন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading