পচেত্তিনো পিএসজির নতুন কোচ

পচেত্তিনো পিএসজির নতুন কোচ

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:১০

ফরাসি দল পিএসজির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাওরিসিও পচেত্তিনো। এই আর্জেন্টাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।

ক্লাবের ওয়েবসাইটে শনিবার (২ জানুয়ারি) নতুন কোচ হিসেবে ৪৮ বছর বয়সী পচেত্তিনোর নাম নিশ্চিত করে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। পিএসজির কোচের দায়িত্ব পেয়ে খুব খুশি ও গর্বিত পচেত্তিনো।

তিনি বলেন, “অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এই ক্লাবে ফিরে এসেছি। বিশ্বের সেরা পর্যায়ের কয়েকজন মেধাবী খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।”

জার্মান কোচ টুখেলের সঙ্গে পিএসজি চুক্তি বাতিল করেছে বলে গত ২৪ ডিসেম্বর খবর আসে গণমাধ্যমে। ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।

২০০১ থেকে ২০০৩ পর্যন্ত পিএসজির হয়ে খেলা পচেত্তিনো গত বছরের নভেম্বরে টটেনহ্যাম হটস্পার থেকে বরখাস্ত হওয়ার পর মাঝের সময়ে কোচিংয়ের বাইরে ছিলেন। রবিবার নতুন ক্লাবে কাজ শুরু করবেন তিনি।

দায়িত্বের প্রথম পূর্ণ মৌসুমে দলটিকে লিগ কাপের ফাইনালে তোলেন তিনি। দুবার তৃতীয় হওয়ার মাঝে ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় টটেনহ্যাম।

তার কোচিংয়েই ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে দলটি। যেখানে লিভারপুলের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে তাদের। এর পাঁচ মাস পরই বরখাস্ত হন পচেত্তিনো, যখন লিগে ১৪তম স্থানে নেমে গিয়েছিল দল। এবার শুরু হচ্ছে তার নতুন চ্যালেঞ্জ।

লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার লড়াইয়ে পয়েন্ট তালিকায় তিনে আছে পিএসজি। আগামী ফেব্রুয়ারি ও মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বার্সেলোনার বিপক্ষে খেলবে তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading