আরবাজ ও সোহেল খানের বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:৫০
কোয়ারেন্টাইন ভাঙার অভিযোগে বলিউড অভিনেতা আরবাজ খান, সোহেল খান ও তার ছেলে নির্বাণ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৫ ডিসেম্বর আরবাজ , সোহেলরা দুবাই থেকে ফেরেন। এরপর তারা সোজা বিমানবন্দর থেকে বাড়ি চলে যান। কোভিড বিধি অনুযায়ী তাদের একটি হোটেলে আলাদা থাকার কথা ছিল। আইসোলেশনের নিয়ম তারা মানেননি।
এখানেই শেষ নয়, এই তিনজন কোভিড বিধি ভাঙেন। তারা জানান যে তারা তাজ হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন, অথচ তা করেননি সোহেলরা। এই ঘটনায় নেয় মুম্বাই পুলিশ। দুই তারকার বিরুদ্ধে দায়ের হয় মামলা। যদিও বিমানবন্দরে এই ৩ জনের করোনা রিপোর্টই নেগেটিভ এসেছে বলে খবর পাওয়া যায়।

