কাতারকে সীমান্ত খুলে দিল সৌদি আরব

কাতারকে সীমান্ত খুলে দিল সৌদি আরব

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:৩৫

প্রতিবেশী কাতারকে তার স্থল সীমান্ত খুলে দিয়েছে সৌদি আরব। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এছাড়া, আকাশ ও সমুদ্র সীমান্ত পথও খুলে দিতে যাচ্ছে সৌদি সরকার।

সৌদি আরবে মঙ্গলবার (৫ জানুয়ারি) পারস্য উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ গতকাল কুয়েত টিভি চ্যানেলকে বলেন, “ভূমি, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিতে কাতারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব।”

সাড়ে তিন বছর পর সৌদি আরব কাতারকে তার সীমান্ত খুলে দিল। আশা করা হচ্ছে- সৌদি আরব, সংয়ুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কাতারের দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব আসছিল তা নিরসনের পথ খুলে দেবে এই শীর্ষ সম্মেলন।

২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের ওপর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ করে। এসব দেশ তখন কাতারকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ তোলে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading