ইন্ডিয়া থেকে ভ্যাকসিন আমদানিতে ওষুধ প্রশাসনের অনুমতি

ইন্ডিয়া থেকে ভ্যাকসিন আমদানিতে ওষুধ প্রশাসনের অনুমতি

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:৩০

সিরাম ইনস্টিটিউট কর্তৃক ইন্ডিয়া উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনোকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। সোমবার (৪ জানুয়ারি) ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয় অধিদফতর।

গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, আমরা নো-অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।

জানা গেছে, সোমবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় টিকা আমদানির অনুমোদন দেয় অধিদফতর। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading