ভ্যাকসিন প্রয়োগ নীতিমালা চূড়ান্ত

ভ্যাকসিন প্রয়োগ নীতিমালা চূড়ান্ত

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:২০

কোভিড-১৯ মহামারীর মধ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগে ১৩৭ পৃষ্ঠার নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ নীতিমালা চূড়ান্ত করা হয়। নীতিমালা অনুসারে ভ্যাকসিন দেশে আসার পরও প্রয়োগের প্রস্তুতি নিতে সময় লাগবে দুই মাস।

কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জরুরি ভিত্তিতে ব্যবহারের সাময়িক অনুমোদন (ইইউএ) দিয়েছেন।

এদিকে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি বাংলাদেশে ব্যবহারের আর কোনো বাধা থাকছে না।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading