ইংল্যান্ড ও স্কটল্যান্ডে লকডাউন জারি

ইংল্যান্ড ও স্কটল্যান্ডে লকডাউন জারি

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪০

টিকা কর্মসূচী লক্ষ্যমাত্রায় পৌঁছানোর আগেই করোনাভাইরাসের অতি সংক্রামক একটি ধরন ছড়িয়ে পড়ার পর ইংল্যান্ড ও স্কটল্যান্ডে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। করোনা আক্রান্ত ও রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করায় সোমবার (০৪ জানুয়ারি) ইংল্যান্ডজুড়ে লকডাউন জারির আদেশ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসি জানিয়েছে, নতুন এই লকডাউন ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত জারি থাকতে পারে বলে প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন। এ সময় ইংল্যান্ডের প্রত্যেক বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে বাসায় অবস্থান করতে হবে, শুধু অনুমোদিত কারণে বাইরে বের হওয়া যাবে। সব স্কুল, কলেজ বন্ধ থাকবে এবং মঙ্গলবার থেকে দূরশিক্ষণ শুরু করা হবে। আক্রান্ত ও রোগীর সংখ্যা বাড়তে থাকায় সামনের সপ্তাহগুলো ‘সবচেয়ে কঠিন’ হতে পারে বলে সতর্ক করেছেন জনসন।

ইংল্যান্ডের লকডাউনের নিয়মগুলো বুধবার আইনে পরিণত হবে, কিন্তু তার আগেই জনগণকে অবিলম্বে সেগুলো অনুসরণ করতে বলেছেন জনসন। ‘দেশ সংগ্রামের শেষ পর্বে প্রবেশ করছে’, তিনি এমনটি বিশ্বাস করেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

স্কটল্যান্ড এর আগেই ‘স্টে-অ্যাট-হোম’ নির্দেশ জারি করে। ওয়েলস জানিয়েছে, অধিকাংশ শিক্ষার্থীর জন্য ১৮ জানুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।

এদিকে নর্দান আয়ারল্যান্ডের স্কুলগুলোর ‘দূর শিক্ষণ বর্ধিত সময়ের’ জন্যও অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading