দেশে প্রথম অ্যাপের মাধ্যমে জমি সংক্রান্ত সব সেবা

দেশে প্রথম অ্যাপের মাধ্যমে জমি সংক্রান্ত সব সেবা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৫০

সরকারি জমি ব্যবস্থাপনার সব সেবা একটি অ্যাপে নিয়ে এসেছে খুলনার জেলা প্রশাসন। গত এক বছর ধরে পরীক্ষামূলকভাবে অনলাইনের মাধ্যমে চলছে জমি সেবা কার্যক্রম। জেলা প্রশাসনের এমন উদ্যোগের ফলে, কমে গেছে অনিয়ম, সরকারি সম্পত্তি অবৈধ দখলের চেষ্টা। রাজস্ব আদায়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে জমি সেবা প্রদানের বিষয়টি দেশে এটাই প্রথম।

খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারের সকল খাসজমি, জলমহাল, বালু মহাল ইজারা ও রক্ষণাবেক্ষণ করা, পরিত্যক্ত সম্পত্তি, অর্পিত সম্পত্তি দেখাশোনা এসব খাত থেকে রাজস্ব আদায় করা জেলা প্রশাসনের অন্যতম কাজ। আবহমান কাল থেকেই বাংলাদেশের জমি সংক্রান্ত বিষয়গুলো জটিলতায় ভরা।

সংশ্লিষ্টরা জানান, ২০১৯ সালে খুলনার একটি ইউনিয়ন জমি অফিস পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক দেখতে পান সরকারের পুরাতন রেকর্ড বইয়ের অনেক পাতা ছেড়া। খতিয়ানের কাগজও খোয়া গেছে। ওই সময়ই জেলার সকল অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, হাটবাজার, খাস জমি ও জলমহালের ছবিসহ বর্তমান অবস্থার তথ্য, এসএ খতিয়ান ও আরএস খতিয়ানের ছবি সম্বলিত তথ্য ভাণ্ডার তৈরির কাজ শুরু হয়।

খুলনার তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন এই কাজে নেতৃত্ব দেন। সরকারি সম্পত্তির ছবিসহ তথ্যভাণ্ডার এটাই প্রথম।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading