কন্যাশিশুকে ধর্ষণ, চট্টগ্রামে পিতার যাবজ্জীবন

কন্যাশিশুকে ধর্ষণ, চট্টগ্রামে পিতার যাবজ্জীবন

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:৫০

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি (৪১) ঘটনার পর থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। তার উপস্থিতিতে আদালতে রায় ঘোষণা করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর এলাকায় নিজ বাড়িতে ২০১৯ সালের ১৬ জুন বিকাল সাড়ে তিনটায় নিজের মেয়েকে (১২) ধর্ষণ করেন ওই ব্যক্তি।
সেসময় শিশুটির মা ও ছোট বোন বাড়িতে ছিল না। এ বিষয়ে ধর্ষণের শিকার শিশুটি সেদিন তার মাকে কিছু জানায়নি।

এরপর ১ জুলাই ভোরে আবারও শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির মা তা জানতে পারেন। সেদিনই শিশুটি তাকে আগে ধর্ষণের বিষয়টি মাকে জানায়। একদিন পর ৩ জুলাই শিশুটিকে নিয়ে মা থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) এবং ৯(৪)(খ) ধারায় মামলাটি করা হয়।

মামলার পরই ভুজপুর থানা পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ওই মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তাতে মামলার বাদী শিশুটির মাসহ মোট ১৩ জনকে সাক্ষী করা হয়। গত বছরের ৫ মার্চ এ মামলায় আদালত অভিযোগ গঠন করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading