দেশে ৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

দেশে ৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:৪৫

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে পাঁচ রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজন ঢাকায় এবং রাজধানীর বাইরে দুজন ভর্তি আছেন বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, নতুন বছরে এখন পর্যন্ত আটজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া চারজন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। তবে এখন পর্যন্ত কেউ মারা যাননি।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২০ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১২টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর ৯টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে সাতটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

২০১৯ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading