চাকরি করার মানসিকতা ত্যাগ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে: সেতুমন্ত্রী

চাকরি করার মানসিকতা ত্যাগ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে: সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:১৫

চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী সুযোগ উন্মুক্ত করে রেখেছে। তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকুরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নিতে হবে।’

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নেওয়ারও আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অংকিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনিমার্ণের পথনকশা।’

তিনি বলেন, ‘জীবন মানে যুদ্ধ। যে জীবনে যুদ্ধ নেই, চ্যালেঞ্জ নেই, সে জীবন, জীবন নয়। চলার পথে নানান বাধা আসবে, গতি হারাবে ঝড়ে; কিন্তু এই সাময়িক ছন্দপতনে থেমে গেলে চলবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য প্রাণশক্তি দিয়ে, তিনি জয় করেছেন বাংলাদেশের সমান সুনীল সমুদ্র সীমা, সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন ব্লু-ইকোনোমির।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব ব্যাংকের অপবাদের বিপরীতে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি। একসময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ ও যোগ্য নেতৃত্বে মাছে-ভাতে বাঙালির পরিচয় আবার বিশ্বমাঝে তুলে ধরেছেন।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading