বেঁচে আছেন ‘বন্ড গার্ল’ তানিয়া রবার্টস

বেঁচে আছেন ‘বন্ড গার্ল’ তানিয়া রবার্টস

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:৫৫

জেমস বন্ডের ‘আ ভিউ টু আ কিল’ সিনেমা ‘বন্ড গার্ল’ তানিয়া রবার্টস বেঁচে আছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এটি নিশ্চিত করেছে।

তার মৃত্যুর খবরটি দিয়েছিলেন তার বন্ধু ও ম্যানেজার মাইক পিঙ্গেল। টুইটারে মাইক লেখেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে দুর্দান্ত মানুষটা আজ চলে গেলেন।’ এবার মাইক নিজেই জানিয়েছেন, ভুলবশত তিনি মৃত্যুর খবরটি দিয়েছিলেন। কিন্তু সোমবার (৪ জানুয়ারি) সকালে হাসপাতাল থেকে জানানো হয়েছে, তানিয়া বেঁচে আছেন।

বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে, ৩ জানুয়ারি ভুলবশত জানানো হয়েছে যে, তিনি মারা গেছেন। তানিয়ার মুখপাত্র জানিয়েছিলেন। তবে বেঁচে থাকলেও লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে চিকিৎসাধীন তানিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।

৩ জানুয়ারি বিদেশি গণমাধ্যমগুলোতে খবর বেরোয়, মারা গেছেন তানিয়া রবার্টস।

তার বয়স হয়েছিল ৬৫ বছর। ২৪ ডিসেম্বর পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হন তানিয়া। সেখানে পড়ে গিয়ে আহত হয়ে ভর্তি হন লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে।

১৯৫৫ সালে জন্ম নেন ‘ভিক্টোরিয়া লেই বাম’। নিউইয়র্কে বড় হয়ে ১৯৭৭ সালে হলিউডে নাম লেখানোর সময় নাম বদলে হন তানিয়া রবার্টস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading