হংকংয়ে আবারও উত্তেজনা, গ্রেফতার অর্ধশতাধিক

হংকংয়ে আবারও উত্তেজনা, গ্রেফতার অর্ধশতাধিক

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:২৮

চীনের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে নিয়ে হংকংয়ে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, কার্যত সব বিরোধী নেতাকে আটক করেছে হংকংয়ের চীনা প্রশাসন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) গ্রেফতার করা হয়েছে অঞ্চলটির অর্ধশতাধিক গণতন্ত্রপন্থী আইনপ্রণেতা ও কর্মীকে।
হংকং-এর ডেমোক্র্যাটিক পার্টির নেতারা ফেসবুক পেজে লিখেছেন, সেপ্টেম্বরের অ্যাসেম্বলি নির্বাচনের আগে বিরোধীরা যে প্রাইমারি ভোটের আয়োজন করেছিল, তার প্রেক্ষিতে ৫ জানুয়ারি এই গ্রেফতারের ঘটনা ঘটেছে। হংকংয়ে চীন যে জাতীয় নিরাপত্তা আইন চালু করেছে, তার জেরেই এই ধরপাকড় চালানো হয়েছে।

অঞ্চলটিতে একসঙ্গে এত মানুষকে এর আগে কখনও গ্রেফতার করা হয়নি। বিক্ষোভ মিছিলে বরাবরই ধরপাকড় চালিয়েছে সরকারি বাহিনী। কিন্তু এভাবে ধরে ধরে গ্রেফতার করা হয়নি। চীনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: ডিডব্লিউ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading