চীনের ওপর ক্ষুব্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের ওপর ক্ষুব্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৫৩

চীনের উহান শহর থেকে করোনাভাইরাস প্রথম ছড়িয়েছিল। কিন্তু বৈজ্ঞানিক ভাবে তথ্যপ্রমাণ-সহ সেই তত্ত্ব প্রতিষ্ঠিত করতে দিতে নারাজ চীন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা বিশেষজ্ঞ দলকে সে দেশে যেতে দিচ্ছে না বেজিং। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রিয়েসাস।

তিনি অত্যন্ত হতাশ বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, “বুধবার (৬ জানুয়ারি) আমরা জানতে পেরেছি যে, চীন কর্তৃপক্ষ বিশেষজ্ঞ দলের যাওয়ার অনুমতি দেয়নি। বেইজিংয়ের শীর্ষ কর্মকার্তাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিয়েছি, এই মিশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বছর খানেক আগে উহান থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস। তার পর তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সেই সব বিষয়ে তদন্ত করে দেখতে জানুয়ারির গোড়াতেই ১০ জনের বিশেষজ্ঞ দলের যাওয়ার কথা ছিল উহানে।

এই মিশনের নেতৃত্বে রয়েছেনবিশ্ব স্বাস্থ্য সংস্থার পশু-পাখির রোগ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক। পাখি বা পশুদের থেকে কোনও রোগ অন্য প্রাণীর মধ্যে কী ভাবে ছড়িয়ে পড়ে, সেই বিষয়ে বিশেষজ্ঞ এমবারেক। গত জুলাই মাসেও চীনে গিয়ে অনুসন্ধান করে এসেছেন তিনি। কিন্তু সেটা ছিল প্রাক মিশন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান জানিয়েছেন, এই প্রতিনিধি দলের দুই সদস্য ইতিমধ্যেই রওনা দিয়েছিলেন চীনের উদ্দেশে। কিন্তু বেজিং অনুমতি না দেওয়ায় এক জন ফিরে এসেছেন। আর এক জন অন্য দেশে গিয়েছেন।

তিনি বলেন, “আমরা আশা করি ও আস্থা রাখি, এটা শুধুমাত্র লজিস্টিক ও কূটনৈতিক সমস্যা। এটা খুব শীঘ্রই মিটিয়ে ফেলা সম্ভব।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading