বিএনপির কর্মসূচি একদিন পিছিয়েছে

বিএনপির কর্মসূচি একদিন পিছিয়েছে

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:৩০

বিএনপি’র ১০ জানুয়ারির মানববন্ধন কর্মসূচি একদিন পিছিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

“নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিএনপির উদ্যোগে সারাদেশে পৌরসভা ও মহানগর দলের কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি অনিবার্যকারণবশত আগামী ১০ জানুয়ারির পরিবর্তে আগামী ১১ জানুয়ারি পালিত হবে,” বলা হয়েছে এতে।

ওইদিন সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে মানববন্ধন হবে বলে জানান রিজভী।

আগামী ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস রয়েছে। এদিন বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করায় আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এর আগে গত ৩ জানুয়ারি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading