বিশ্বের ক্ষমতাধর দেশের তালিকায় শীর্ষ ১০০তে বাংলাদেশ

বিশ্বের ক্ষমতাধর দেশের তালিকায় শীর্ষ ১০০তে বাংলাদেশ

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:৩৮

২০২১ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ দেশের তালিকায় ঠাঁই করে নিয়েছে বাংলাদেশ। আমেরিকাভিত্তিক সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের করা ১৯০টি দেশের এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৮১তম। জরিপে ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশের স্কোর ৬১ দশমিক ৬৭। সর্বোচ্চ ৯৮ দশমিক ০৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এরপর রয়েছে যথাক্রমে রাশিয়া, ইন্ডিয়া ও ফ্রান্সের নাম।

তালিকার ছয় নম্বরে রয়েছে জার্মানি। সাত নম্বরে রয়েছে জাপান। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ব্রিটেন, দক্ষিণ কোরিয়া ও ইসরায়েল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় বাংলাদেশের ওপরে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর মধ্যে ইন্ডিয়ার অবস্থান চতুর্থ, পাকিস্তান ৩৭তম এবং শ্রীলঙ্কা ৮০তম।

তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা চীন ও রাশিয়ার স্কোর যথাক্রমে ৯৪ দশমিক ২৯ এবং ৯৪ দশমিক ১১। সৌদি আরব, তুরস্ক ও কাতার রয়েছে যথাক্রমে তালিকার ১১, ১৮ ও ২১ নম্বরে।

করোনার ধাক্কায় ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মধ্যেও আমেরিকা কীভাবে তালিকার প্রথম স্থান ধরে রেখেছে তারও একটি ব্যাখ্যা দিয়েছে সিইওওয়ার্ল্ড। ম্যাগাজিনটি বলছে, করোনায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও এটি এখনও শক্তিশালী। তাছাড়া সামরিকভাবে এখনও আমেরিকাই সবচেয়ে অগ্রসর। মূলত এসব বিষয়ই দেশটিকে শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করেছে।

১৯ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত গ্লোবাল বিজনেস পলিসি ইনস্টিটিউটের সঙ্গে এই জরিপ পরিচালনা করেছে সিইওওয়ার্ল্ড সাময়িকী। এই জরিপের ভিত্তিতে প্রকাশিত তালিকার একেবারে শেষদিকে রয়েছে স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়ার নাম।

র‍্যাংকিংয়ের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রভাব, প্রতিরক্ষা বাজেট, দেশের অস্ত্র, বৈশ্বিক জোট, সফট পাওয়ার ও সামরিক শক্তির মতো বিষয়গুলোকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading