অনুমোদনহীন মুক্তিযোদ্ধাদের গেজেট যাচাই ৩০ জানুয়ারি

অনুমোদনহীন মুক্তিযোদ্ধাদের গেজেট যাচাই ৩০ জানুয়ারি

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:৩৫

আগামী ৩০ জানুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়া যেসব বীর মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন, তাদের তালিকা যাচাই-বাছাই করবে সরকার। সেদিন সকাল ১০টায় উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) এবং মহানগর পর্যায়ে ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয়ে এই যাচাই-বাছাইয়ের কাজ হবে।

বুধবার (৬ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় বলছে, কোনো বীর মুক্তিযোদ্ধার নাম ইন্ডিয়ায় তালিকা বা লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয়ের স্বীকৃত ৩৩ ধরনের প্রমাণকে অন্তর্ভুক্ত থাকলে, তার ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে না।

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর এই যাচাই-বাছাই হওয়ার কথা থাকলেও তা বদলে ৯ জানুয়ারি করা হয়েছিল। দ্বিতীয় দফায় সেই তারিখ বদলালো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading