করোনায় প্রাণ গেলো ১৭ জনের
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৭:০০
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮৭ জনে।এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জনের।
বুধবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ২০ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৫৭ হাজার ১৫৬ জন মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

