ইতিহাস গড়ার দিনেই দুঃসংবাদ শুনলো বাংলাদেশ
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৭:১৫
প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে দুই টেস্টের সিরিজ হারিয়েই ইতিহাস গড়েছে কিইউরা। আর একই দিনে দুঃসংবাদ শুনলো বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে তারা। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হয়েছে আফগানিস্তানের পরে দশম স্থানে।
মূলত করোনার মহামরিই ভুগিয়েছে বাংলাদেশকে। গত বছর বেশ কিছু সিরিজ খেলতে পারেনি মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে টেবিলে। অবশ্য নতুন বছরে র্যাঙ্কিংয়ের এই চিত্র পাল্টানোর সুযোগ আছে বাংলাদেশের। সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ রয়েছে। সেই সিরিজে আশাপ্রদ ফল করলেই আফগানদের পেছনে ফেলতে পারবে বাংলাদেশ।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের অবস্থানই ছিল দশম স্থানে। বাংলাদেশ ছিল নয়ে। নতুন র্যাঙ্কিংয়ে আফগানরা এগিয়েছে দুই ধাপ।

