করোনার উৎস অনুসন্ধানে চীনে ঢুকতে পারেনি তদন্তকারী দল

করোনার উৎস অনুসন্ধানে চীনে ঢুকতে পারেনি তদন্তকারী দল

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:০০

নভেল করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দলকে চীনের প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। খবর ডেইলি মেইল।

এ ব্যাপারে ডব্লিউএইচও’র জরুরি অবস্থা মোকাবিলা বিভাগের পরিচালক মাইক রায়ান বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক তদন্ত দলের দুই সদস্য চীনে ঢুকতে চেয়ে ব্যর্থ হন। তাদের মধ্যে একজন নিজদেশে ফিরে গেছেন ও অন্যজন ট্রানজিট যাত্রী হিসেবে তৃতীয় আরেকটি দেশে অবস্থান করছেন।

এদিকে, তদন্তকারী দলটি ভাইরাসটির উৎস অনুসন্ধানে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে যেতে চেয়েছিল। ভিসা ছাড়পত্র না থাকায় তারা চীনে ঢুকতে পারেননি বলে জানিয়েছে ডব্লিউএইচও।

এর আগে, ডব্লিউএইচও’র সঙ্গে কয়েক মাস ধরে আলোচনার পর ডিসেম্বরে এই তদন্তের বিষয়ে রাজি হয়েছিল বেইজিং।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading