নতুন বছরে ওয়েব দুনিয়ায় দর্শকদের হাসাবেন কপিল শর্মা
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:২০
নতুন বছরেই ওয়েব দুনিয়ায় সফর শুরুর কথা জানালেন কমেডিয়ান কপিল শর্মা। স্ট্রিমিং জয়েন্ট নেটফ্লিক্সে দেখা যাবে তাকে। আর নিজেই একথা জানালেন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে। নাটকীয়ভাবে ভিডিওর মাধ্যমে নেটফ্লিক্সে যাত্রা শুরুর কথা জানিয়ে দিলেন।
কপিলের এই ঘোষণায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে কারও কারও মনে আবার প্রশ্ন, তাহলে কি সোনি টিভিতে ‘দ্য কপিল শর্মা শো’ আর দেখা যাবে না? কেউ কেউ আবার আশা করছেন সেই শোয়ের পুরনো-নতুন এপিসোডগুলি আবার হয়তো নেটফ্লিক্সে দেখা যাবে। আবার নতুন কোনও শোয়ের সূত্রপাতও ঘটতে পারে।
কী হবে? কীভাবে কপিলকে দেখা যাবে? সেই উত্তর কিছুদিন বাদেই জানা যাবে। তবে একটি বিষয়ে অনুরাগীরা নিশ্চিত। ওয়েব প্ল্যাটফর্মেও দর্শকদের মুখে হাসি ফোটাবেন জনপ্রিয় কমেডিয়ান। তাই তার এই ভারচুয়াল ডেবিউর খবর পেয়েই উচ্ছ্বসিত সকলে।

