অবিলম্বে জিনিসপত্রের দাম কমাতে হবে: রিজভী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:৪০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মূল্য নিয়ন্ত্রনে সরকারের কোন পদক্ষেপ নেই। এ কারণেই আমরা বিএনপির পক্ষ থেকে দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বানিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদেশে থানা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি হচ্ছে পালন করেছি। জনগনের দাবি অবিলম্বে জিনিসপত্রের দাম কমাতে হবে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেন্টার ফর ন্যাশনালিজ স্ট্যাডিজ (সিএনএস) আয়োজিত ‘ফেলানী ও সীমান্ত’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে দিনদিন মানুষের বেকারত্ম বাড়ছে। অনেক প্রতিষ্ঠানে বেতন কমিয়ে দেয়া হয়েছে। কিন্তু মানুষের বেঁচে থাকার জিনিসপত্রের দাম কমেনি, শুধু বেড়েই চলেছে। ঢাকায় বাড়ি ভাড়াও বাড়ছে। তাহলে আমরা আছি কোথায়? আজকে দলমত নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে হবে। তা না হলে জনগন মাটির সঙ্গেমিশে যাবে। ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় অনেক মানুষ অটো ডায়টিং শুরু করেছেন। এভাবে একটি দেশ চলতে পারে না। এ অবস্থা থেকে উত্তরণে জাতীয়তাবাদী শক্তির নতুন প্রজন্মকে আরও সংগঠিত হতে হবে।

