অনেকদূর এগিয়েছি, আরও বহুদূর যেতে হবে: প্রধানমন্ত্রী

অনেকদূর এগিয়েছি, আরও বহুদূর যেতে হবে: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা আজ অনেকদূর এগিয়েছি সত্য। আমাদের আরও বহুদূর যেতে হবে।”

সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তিতে বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতামুক্ত একটি অসাম্প্রদায়িক ও কল্যাণকামী বাংলাদেশ গড়ে তোলার শপথ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

পেছনে ফেলে আসা বছরগুলোর কথা স্মৃতিতে রেখেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দৃষ্টি প্রসারিত রেখেছেন সামনে।

“হতে পারে সে গন্তব্য পথ মসৃণ, হতে পারে বন্ধুর। বাঙালি বীরের জাতি। পথ যত কঠিনই হোক, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। আমরা যদি পরিশ্রম করি, সততা-দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করি, তাহলে আমরা সফলকাম হবই, ইনশাআল্লাহ।”

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading