মঙ্গলবার থেকে বাড়তে পারে শীত

মঙ্গলবার থেকে বাড়তে পারে শীত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৪৮

কয়েক দিন ধরে তাপমাত্রার পারদ বাড়তে থাকলেও আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকে আবারও কমতে পারে তাপমাত্রা। শুক্রবার (৮ জানুয়ারি) পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ৪ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading