ট্রাম্পের একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করেছে টুইটার

ট্রাম্পের একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করেছে টুইটার

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৮:২৮

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।

টুইটার শুক্রবার (৮ জানুয়ারি) জানিয়েছে, ‘আরো বেশি সহিংসতায় উসকানি দেয়ার আশঙ্কা থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।’

ট্রাম্পের টুইটার একাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল আট কোটি ৮০ লাখ। বুধবার (৬ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের টুইটার একাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছিল। টুইটার প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের পর তারা ক্যাপিটল ভবনে হামলা চালায় এবং এর ফলে এক নারী ও এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

টুইটার কোম্পানি এক টুইটে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট (@realDonaldTrump) থেকে দেয়া সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার পর একাউন্টটি চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে।

একটি ব্লগ পোস্ট প্রকাশ করে টুইটার কোম্পানি ট্রাম্পের একাউন্ট বন্ধ করার কারণ বিস্তারিত ব্যাখ্যা করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading