বন্ধুকে গভীর কৃতজ্ঞতায় মনে রেখেছেন রক

বন্ধুকে গভীর কৃতজ্ঞতায় মনে রেখেছেন রক

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৩০

ডোয়াইন জনসন ওরফে দ্য রক বন্ধু ব্রুনোর জন্য যখন বড়দিনের উপহার বের করলেন, তখন করোনার বিধিনিষেধ ভুলে আবেগে তাকে জড়িয়ে ধরলেন ব্রুনো।

প্রথম দেখায় জড়িয়ে ধরতে দৌড় শুরু করেছিলেন। পরে হঠাৎ মনে হলো, এখন তো করোনাকাল। জড়িয়ে ধরা মানা! অগত্যা কনুই মেলালেন দুজন। কিন্তু কিন্তু শেষ পর্যন্ত আবেগ সামলাতে পারেননি দুই বন্ধু।

ডোয়াইন তখন খুব ছোট। বিশেষ কারণে মাকে নিয়ে হাওয়াই ছাড়তে হয়েছিল তাকে। তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বন্ধু ব্রুনো লাউয়ার ও তার অভিভাবক। চালচুলোহীন ডোয়াইন জনসন একদিন হয়ে উঠলেন বিশ্বের জনপ্রিয় রেসলিং খেলোয়াড়, বিশ্বসেরা উপার্জনকারী তারকা অভিনেতা। কিন্তু শৈশবের সেই দিনগুলো ভোলেননি তিনি। বৃক্ষ হয়ে ছায়া দেওয়া বন্ধুকে মনে রেখেছেন গভীর কৃতজ্ঞতায়। এবারের বড়দিনে তাকে উপহার দিয়েছেন অতিকায় একটি গাড়ি। সেই উপহার পেয়ে আনন্দে হতবাক হয়ে গেছেন ব্রুনো।

নতুন বছরের প্রথম দিনের এই ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দ্য রক। আর ক্যাপশনে লিখেছেন ব্রুনোর সঙ্গে তার শৈশবের দিনগুলো নিয়ে।

ভিডিওতে দেখা গেছে উপহার পেয়ে ডোয়াইন জনসনকে ব্রুনো বলছেন, জীবনে এমন উপহার তাকে কেউ দেয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading