আগুন নিয়ে খেলছে আমেরিকা: চীন

আগুন নিয়ে খেলছে আমেরিকা: চীন

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৩:৫৮

আগুন নিয়ে খেলা শুরু করেছে বলে চীন হুঁশিয়ার করেছে। চীন বলেছে, বারবার নিষেধ করা সত্ত্বেও মার্কিন সরকার তাদের আরেকজন কর্মকর্তাকে তাইওয়ান সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফ্ট আগামী সপ্তাহে দু’দিনের সফরে চীনের স্বায়ত্বশাসিত দ্বীপ তাইওয়ান সফরে যাবেন বলে জাতিসংঘে আমেরিকার দপ্তর ঘোষণা করেছে।

ওই দপ্তর বলেছে, আসন্ন সফরে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের উপস্থিতির প্রতি মার্কিন সরকারের শক্ত সমর্থন ঘোষণা করবেন।

জাতিসংঘে চীনা মিশন ক্র্যাফ্টের পরিকল্পিত এই সফরের প্রতিক্রিয়ায় সতর্ক করে দিয়ে আরো বলেছে, “যারা আগুন নিয়ে খেলা করছে তারা নিজেরাই এই আগুনে পুড়ে মরবে।”

এক বিবৃতিতে চীনা মিশন বলেছে, “এই ভুল পদক্ষেপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে।”

এ ধরনের ‘উন্মাদনাপূর্ণ উসকানি’ বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে চীনা মিশন বলেছে, এসব আচরণ বন্ধ না করলে তা ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading