সৌমিত্রকে সম্মান জানিয়ে শুরু হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:০৫
সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মান ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান।
৮ জানুয়ারি তিতুমির কেন্দ্রের সভাকক্ষে পুরষ্কৃত করা হয় ইন্দো-বাংলা আন্তর্জাতিক অনলাইন চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের। সেখানে প্রবীণ সাংবাদিক থেকে আছেন শিশুশিল্পীরাও। করোনার কারণে সম্পূর্ণ অনুষ্ঠানটি অনলাইন হবে, হবে।
শাহরুখ খান এই উৎসবের সাফল্য কামনা করে বলেন, ‘আমি জানি, কলকাতার মানুষ একদিন জয় করবে এই করোনাকে। তাদের মুখে হাসি ফুটবে। করোনা বিদায় নেবে। সামনের বছর আরও ভালোভাবে এই উৎসব হবে।’ এ সময় মমতা ভাই শাহরুখকে রাখিবন্ধনে আসতে বলেন।
এর আগে বুধবার ( ৬ জানুয়ারি) ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘আমরা সকলে একসঙ্গে মরামারীর মোকাবিলা করছি, আর তা কাটিয়ে উঠব। কিন্তু দ্য শো মাস্ট গো অন। আমরা ২০২১ সালের কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজন করছি, তবে ছোট ভাবে, ভার্চুয়ালি এর উদ্বোধন হবে। ৮ জানুয়ারি বিকেল চারটের সময় আমার ভাই শাহরুখ খান ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাকে ধন্যবাদ।’
এবার ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১ সালের ৮ জানুয়ারি শুরু হলেও আদতে এটা ২০২০ সালের নির্ধারিত উৎসব। তাই এই উৎসবের শতবর্ষ উদযাপনও হচ্ছে ২০২০র নিরিখে। এ বারের এই উৎসবের অন্যতম আকর্ষণ ইতালিয়ান চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলিনির একগুচ্ছ ছবির একটি প্যাকেজ। গত বছরটা ছিল ফেলিনির শতবর্ষের বছর। তার জন্ম ১৯২০ সালের ২০ জানুয়ারি।
এই প্যাকেজের বড় আকর্ষণ ‘দ্য ট্রুথ অ্যাবাউট লা দলচে ভিটা’ নামের একটা সেমি ফিকশনাল ছবি, যেটা তৈরিই হয়েছে ২০২০ সালে। ফেলিনির মৃত্যুর পরে ছবিটি বানিয়েছিলেন প্রযোজক গাইয়া গোভিনি। ফলে কলকাতায় এই ছবির প্রদর্শনও এই প্রথম। এর বাইরে আর যে চারটে ছবি দেখানো হচ্ছে সেগুলো হল ‘আই ভিতেলোনি’ (১৯৫৩ ), ‘লা দলচে ভিটা’ (১৯৬০ ), ‘৮ ১/২ ’ বা ‘সাড়ে আট’ (১৯৬৩), ‘জুলিয়েট অফ দ্য স্পিরিটস’(১৮৬৫)। এবং ” দ্য ভয়েস অফ দ্য মুন ” (১৯৯০)। এই ছবিটিই তাঁর শেষ ছবি। ১৯৯৩ সালে তার মৃত্যু হয়।

