বিএসএমএমইউ’তে থাইরয়েড ক্যান্সার ম্যানেজমেন্ট গাইড লাইনের মোড়ক উন্মোচন

বিএসএমএমইউ’তে থাইরয়েড ক্যান্সার ম্যানেজমেন্ট গাইড লাইনের মোড়ক উন্মোচন

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:০০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থাইরয়েড ক্যান্সার ম্যানেজমেন্ট গাইড লাইনের মোড়ক উন্মোচন হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ‘থাইরয়েড ক্যান্সার ম্যানেজমেন্ট গাইড লাইন’-এর মোড়ক উন্মোচন করেন।

বিএসএমএমইউ’র অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি (নাক, কান ও গলা) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি (নাক, কান ও গলা) বিভাগ কর্তৃক প্রকাশিত এ গাইড লাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়াদার, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. নাসিমা আখতার, বিএসএমএমইউ’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অনকোলজি সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading