পুরুষের পোশাক পরতে পারবেন, শুনেই অভিনয়ে রাজি সুনীল
উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৪০
পুরুষ চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন জেনেই অভিনয় করতে রাজি হন অভিনেতা সুনীল গ্রোভার।
হালে ‘তাণ্ডব’ নামের এক ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। গোটা সিরিজেই পুরুষের পোশাকে দেখা যাবে তাকে।
সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন সাইফ আলি খান। গল্পে তিনি একজন ক্ষমতালোভী রাজনৈতিক নেতা। সুনীলকে দেখা যাবে, সাইফের সহকারী হিসেবে। কী দেখে
এই চরিত্রে অভিনয় করতে রাজি হবার কারণ জানান সুনীল গ্রোভার। ইন্ডিয়ান সংবাদমাধ্যমকে সুনীল জানান, ‘‘গোটা সিরিজ আমায় পুরুষের পোশাক পরে অভিনয় করতে হবে। এটা শুনেই রাজি হয়ে যাই’’, সংবাদমাধ্যমকে বলেছেন সুনীল।
কমেডিয়ান হিসেবে সুনীল ছোটপর্দার জনপ্রিয় মুখ। কিন্তু একটা বড় সময় তাঁকে পর্দায় কাটাতে হয় মহিলার পোশাকে। সুনীল অভিনীত দুই নারীচরিত্র ‘রিঙ্কু দেবী’ এবং ‘গুটঠি’ দর্শকমহলে রীতিমতো জনপ্রিয়।
নিজের নারী চরিত্র নিয়ে সুনীল জানিয়েছেন, তার নিজেকে খুব একটা আকর্ষণীয় চরিত্র বলে মনে হয় না। তাই নারীচরিত্রের আড়ালে থাকতে তার ক্লান্তি আসে না। তবে পর্দায় মহিলার ভূমিকায় অভিনয় করাটা খুব কঠিন বলেও জানিয়েছেন তিনি। আর চোখে কাজল পরাটা তার কাছে খুব কষ্টকর।

