নবাবী জীবন কাজে লেগেছে অভিনয়ে: সাইফ

নবাবী জীবন কাজে লেগেছে অভিনয়ে: সাইফ

উত্তরদক্ষিণ: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:০৫

আলি আব্বাস জাফরের পরিচালিত ওয়েবসিরিজ ‘তাণ্ডব’-এ বেপরোয়া রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন নবাব পটৌডির পুত্র সাইফ আলি খান। চরিত্রের নাম সমর প্রতাপ সিংহ। নবাবি জীবন যাপন করেই বড় হয়েছেন সাইফ। তিনি মনে করেন, তার নবাবিয়ানাই তাকে ‘তাণ্ডব’-এর জন্য সেরা পছন্দ করে তুলেছে।

‘তাণ্ডব’-এ সাইফ আলি খানের চরিত্রের নাম সমর প্রতাপ সিংহ। যার বাবা দেশের প্রধানমন্ত্রী। বাবার মৃত্যুর পর তার জায়গা নিতে মরিয়া সমরের একের পর এক সিদ্ধান্ত নিয়েই আবর্তিত হয়েছে গল্প। রাজনৈতিক জগতের রাজপুত্রর চরিত্র তার। আর সইফের কথায় এই রাজপুত্র সুলভ আচার আচরণ রয়েছে তার রক্তেই।

ইন্ডিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাইফ বলেছেন, ‘‘দিল্লির অত্যন্ত অভিজাত এলাকায় বড় হয়ে উঠেছি। এই ধরনের চরিত্রের যে ঠাটবাট তা ভালভাবেই জানা আমার। তাই একজন রাজনীতিবিদের আদরের রাজপুত্রের চরিত্রে যদি আমাকে অভিনয় করতে বলা হয়, তবে চরিত্রের অনেক বৈশিষ্ট্যই সহজাতভাবে ফুটিয়ে তুলতে পারব।’’

‘তাণ্ডব’এ সাইফ ছাড়াও মূল চরিত্রে আছেন মুহম্মদ জিশান আয়ুব। একজন ছাত্র রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে জিশানকে। আর তাণ্ডবের গল্পও আবর্তিত হয়েছে এই দু’জনের দ্বন্দ্ব নিয়েই। এছাড়া রয়েছেন সুনীল গ্রোভার, ডিম্পল কাপাডিয়া, সারা জেন ডায়াস, কৃতিকা কামরার মতো অভিনেত্রীরা। আগামী ১৫ জানুয়ারি অনলাইনে মুক্তি পাবে এই সিরিজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading