ট্রাম্পকে অপসারণের প্রক্রিয়া শুরু হচ্ছে আমেরিকায়

ট্রাম্পকে অপসারণের প্রক্রিয়া শুরু হচ্ছে আমেরিকায়

উত্তরদক্ষিণ: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪৮

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্পের হোয়াইট হাউসে মেয়াদ আর মাত্র ১০ দিন। তার আগেই ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ করতে উদ্যোগ নিচ্ছে ডোমোক্র্যাট শিবির। সোমবার (১১ জানুয়ারি) এ নিয়ে ভোটগ্রহণ হবে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ।

এই মুহূর্তে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ ডেমোক্র্যাটরাই সংখ্যাগরিষ্ঠ। তাই সেখানে তাঁদের বাধার মুখে পড়তে হবে না বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

তবে ২০ জানুয়ারি জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হওয়া পর্যন্ত সিনেটে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ। ১০০ সদস্যের সেনেটে বিদায়ী প্রেসিডেন্টকে ইমপিচট করার জন্য অন্তত দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

ভোটাভুটির কথা জানিয়ে রবিবার (১০ জানুয়ারি) বিকেলে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর সব সদস্যের কাছে স্পিকার ন্যান্সি পেলোসির চিঠি পৌঁছেছে। তাতে বলা হয়েছে, সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, ট্রাম্প প্রেসিডেন্ট পদের যোগ্য নন, এই দাবি তুলে তাকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু করবেন তারা। এ ব্যাপারে প্রথমে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তিনি রাজি না হলে, মন্ত্রিসভায় প্রস্তাব এনে ভোটাভুটির মাধ্যমে এগনো হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading