সুপারস্টার বিজয় সেতুপতির নায়িকা হচ্ছেন ক্যাটরিনা

সুপারস্টার বিজয় সেতুপতির নায়িকা হচ্ছেন ক্যাটরিনা

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:০৪

বলিউডে ক্যাটরিনা মানেই বাড়তি চমক। ক্যাটরিনা ভক্তদের জন্য নতুন সুখবর হাজির। শ্রীরাম রাঘাওয়ানের পরবর্তী সিনেমায় তামিল সুপারস্টার বিজয় সেতুপতির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ‘ব্যাং ব্যাং’র নায়িকা।

দিন কয়েক আগেই খবর আসে আগের বছরের করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষে বেশ বড় বাজেটের সিনেমায় নামছেন শ্রীরাম। বরুন ধাওয়ানের সঙ্গে ‘একিস’ নামক একটি সিনেমাও শুরু করার কথা ছিল তার। তবে আপাতত সে সিনেমার কাজ এখনই শুরু করছেন না তিনি।

তার আগে সেরে নিতে চাইছেন ক্যাটরিনা ও বিজয়কে নিয়ে নতুন সিনেমাটি। বিগ বাজেটে নির্মিত এই ছবিতে রয়েছে অনেক চমক। যা প্রকাশ করা হবে ধীরে ধীরে।

প্রসঙ্গত, চলতি বছর ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় ক্যাটরিনার নায়ক অক্ষয় কুমার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading