বাবা-মা হলেন কোহলি-আনুশকা

বাবা-মা হলেন কোহলি-আনুশকা

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:০০

ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি বাবা হয়েছেন। সময়ের সেরা এই ব্যাটসম্যান ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার কোলজুড়ে সোমবার (১১ জানুয়ারি) বিকেলে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়ে কোহলি সবার প্রতি ভালোবাসা, আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি লিখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আজ বিকেলে কন্যা সন্তানের বাবা হয়েছি। ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ। আনুশকা ও মেয়ে দুইজনই ভালো আছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজেদের খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। আশা করি, এই সময়ে আমাদের একান্তে থাকাকে সম্মান করবেন…”

সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরেছিলেন কোহলি। ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের পর বোর্ডার-গাভাস্কার ট্রফির কেবল প্রথম টেস্টে খেলেন তিনি। গত অগাস্টে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন কোহলি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading