পেইনকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি গাভাস্কারের

পেইনকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি গাভাস্কারের

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:০০

বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হওয়া ভারতীয় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। কিন্তু পরের দিনের চিত্র ভিন্ন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান স্লেজিং করেন ব্যাটিংয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে। এতে করে সমালোচিত হলেন পেইন। সিরিজ শেষে তাকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি করেছেন ভারতীয় ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কার।

আচরণ ও পারফরম্যান্সের কারণে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গাভাস্কার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন, ‘টিম পেইনকে এই সিরিজের পর অস্ট্রেলিয়া অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়া উচিত। তার আচরণ অধিনায়কের মতো নয়। তার উচিত কম কথা বলা এবং ক্যাচ ধরায় মনোনিবেশ করা। এছাড়া দলকে আরও ভালোভাবে নেতৃত্ব দেওয়ার কথা ভাবতে হবে তাকে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এই পেইনকে দেখে হতবাক। তার স্লেজিংয়ের ভাষায় লজ্জিত তিনি, ‘সত্যি কথা বলছি, স্যান্ডপেপার গেট বিতর্কের পর থেকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সে দারুণ মনোভাব ও দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়ে গেছেন। আমার চোখে কখনও নেতিবাচকতার সীমা লঙ্ঘন করেনি সে। কিন্তু আজ স্টাম্পের পেছনে তার ভাষা ও স্লেজিং আমাকে পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গেছে। খুব বাজে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading